শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে : পাকিস্তান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। অপরদিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এ বৈঠক নিয়ে আজ শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্জ্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেছে।

এতে বলা হয়েছে, উভয় পক্ষ নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপের মাধ্যমে সম্পর্কের মোমেন্টাম ধরে রাখার পক্ষে জোর দিয়েছে। এছাড়া অমীমাংসিত চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করা ও বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নত সহযোগিতার ব্যাপারে জোর দিয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান বাংলাদেশকে তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষাগত সহযোগিতার প্রস্তাব দিয়েছে। অপরদিকে বাংলাদেশ মৎস এবং সামুদ্রিক বিদ্যায় পাকিস্তানকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

তারা আরও জানিয়েছে, কানেকটিভিটিকে প্রাধান্য দিয়ে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগকে দুইপক্ষ স্বাগত জানিয়েছে এবং আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যাপারে জোরারোপ করেছে। এছাড়া ভিসা ও ভ্রমণ সহজ করায় দুই দেশ সন্তুষ্টি প্রকাশ করেছে।

সার্ককে পুনর্জ্জীবিত করা এবং পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে পারফর্ম করার বিষয়টিও আলোচনায় ওঠে আসে বলে জানিয়েছে পাক মন্ত্রণালয়।

এগুলো ছাড়াও কাশ্মির ও সেখানকার মানুষের অধিকার-ইচ্ছা এবং গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা নিয়ে দুই দেশ নিন্দা জানিয়েছে।

পাক পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্যমূলক যে সাক্ষাত করেছেন সেটিও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সবশেষে বলা হয়েছে, ২০২৬ সালে ইসলামাবাদে দুই দেশের মধ্যে আবারও আলোচনা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD