শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাসায় ঢুকে এসিল্যান্ডের স্ত্রীকে ছুরিকাঘাত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রীকে বাসায় ঢুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অদিতি বড়াল বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী ও বাগেরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেপী বড়ালের মেয়ে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বেতাগী সরকারি কলেজের কাছে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাসার দরজা খুলতে বলে। দরজা খুলতেই মুহূর্তের মধ্যে বাসায় প্রবেশ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় ইউএনও মো. রাজীব আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানা পুলিশের ওসি মামুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ভূমি কর্মকর্তার স্ত্রীকে ছুরিকাঘাত করার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। আহত অদিতি বড়ালের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD