শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রথমদিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার, বহিষ্কার ২২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২২ জনকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছেন ১০ জন পরীক্ষার্থী।

অনুপস্থিত থাকার মধ্যে শীর্ষে ৩ হাজার ৪৯৬ পরীক্ষার্থী ছিলেন ঢাকা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ১ হাজার ৬২২, কুমিল্লা ২ হাজার ৫৫৩, যশোরে ১ হাজার ৮০০, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ১৭৩ জন, সিলেট ১ হাজার ১৭৩, বরিশালে ১ হাজার ৩৩, দিনাজপুরে ১ হাজার ৩৪১ এবং ময়মনসিংহে ৮৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মাদরাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬১ হাজার ৯১২ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন। বহিষ্কার করা হয় ১০ জন পরীক্ষার্থী।

এ ছাড়া কারিগরি বোর্ডে মোট ১ লাখ ৩১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। উপস্থিত থাকাদের মধ্যে ২ জনকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD