শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দূঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে এ কথা বলেন।

আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এখনো পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে। আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি, তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারব, যাতে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয়।’

প্রেস সচিব দূঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, আমরা এমন কিছু করবো যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ হয়। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি।

এর আগে আজ সকালে শফিকুল আলম বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার বাড়ানোর বিষয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসংগত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা শুল্কবিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন।

প্রেস সচিব আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি।’

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD