শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত করা হয়েছে। আগামী শুক্রবার (৪ এপ্রিল) জোট‌টির শীর্ষ সম্মেলনে এটি গৃহীত হওয়ার কথা র‌য়ে‌ছে।

মঙ্গলবার (১ এ‌প্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের (এসওএম) ২৫তম অধিবেশনে এটি চূড়ান্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে (এসওএম) অংশগ্রহণ করছে।

আসন্ন বৈঠকের প্রস্তুতি হিসেবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা এবং চূড়ান্ত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া ঘোষণাও চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র সচিব ‘নীল অর্থনীতিসহ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন’ খাতের অগ্রগতি সম্পর্কে একটি বিবৃতি দেন। বিমসটেকে এই বিষয়গুলোর জন্য বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত। তিনি সদস্য রাষ্ট্রগুলোকে বিমসটেকমুক্ত বাণিজ্য অঞ্চল সম্পর্কিত কাঠামো চুক্তির পণ্য বাণিজ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এবং প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ এবং পরিষেবায় বাণিজ্য সম্পর্কিত ছয়টি উপাদান চুক্তির সময়োপযোগী চূড়ান্তকরণ নিশ্চিত করতে তাদের পূর্ণ সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। কারণ, আমাদের অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য এফটিএ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, বিমস‌টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৩ এ‌প্রিল) থাইল্যান্ডে যাবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD