শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যাত্রী নিয়ে ছাদ পূর্ণ করে ঢাকা ছাড়লো কুড়িগ্রাম এক্সপ্রেস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রায় কুড়িগ্রামগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রী নিয়ে ছাদ পূর্ণ করে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়েছে।

শনিবার (২৯ মার্চ) রাত আটটায় নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম ছেড়ে যায় ট্রেনটি।

ট্রেনটি ঘুরে দেখা যায়, এসি-কোচগুলো ছাড়া প্রতিটি কোচে যাত্রীতে পরিপূর্ণ ছিল। এছাড়া কোচগুলোর ভেতরেও যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। মানুষের ভিড় এতটাই যে কোচগুলোর দরজা দিয়ে ভেতরের প্রবেশের সুযোগ ছিল না বললেই চলে।

আরো দেখা যায়, শতশত যাত্রী ট্রেনের ছাদে অবস্থান করছেন। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়েই ট্রেনের ছাদে উঠেছেন। তারপরেও রেলওয়ে কর্মীরা ও পুলিশের সদস্যরা তাদেরকে ছাদে উঠতে নিরুসাহিত করেছেন।

এছাড়া বিভিন্ন ট্রেনের অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করতে দেখা গেছে। তাদের গন্তব্যের ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় এখনো হয়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, কেউ যেন ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তারপরেও ঘরমুখো মানুষ ট্রেনের ছাদে উঠে পড়েছে। এখন যদি আমরা তাদেরকে পুলিশি ফোর্স করে নামাতে যাই, আর এতে যদি কেউ ট্রেনের হাত থেকে পড়ে আহত হন তখন দোষটা রেলওয়েরই হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD