শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দ্রুততম সময়ে সরকারকে ৯ বিষয়ে মতামত দেবে ইসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সরকারের চাওয়া অনুযায়ী ৯টি বিষয়ের ওপর দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সরকারের পক্ষ থেকে চাওয়া ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টি বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।

তিনি বলেন, এই ৯টি বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা ও প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করবো। তবে এই মুহূর্তে কি কি সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারবো না। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এসব বিষয়ে সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে সচিব বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কি না তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সব কাজ শেষ করবো।

সংস্কার চলমান উল্লেখ করে তিনি বলেন, এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে সেই বিষয়টা স্বল্পতম সময়ের মধ্যে নিয়ে যাব। যাতে করে আমরা এটাকে সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD