শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

একই পরিবারের ৬ মাদক ব্যবসায়ী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইয়াবাসহ একই পরিবারের ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন নদীর পাড়ে মান্নান ফকিরের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পরিবার প্রধান মান্নান ফকির (৬০), ছেলে শাহিদুল ফকির (৪৫), মেয়ে শারমিন আক্তার ওরফে রেহানা খানম (৪০), ছেলে ওহিদুল ফকির (৩৫), মেয়ে জোসনা খানম (৩০) ও জামাতা আওলাদ হোসেন (৩৫)।

গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)-র নেতৃত্বে গোপালগঞ্জ থানা পুলিশ করপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে একই পরিবারের ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বসতঘর তল্লাসী করে শারমিন আক্তার ওরফে রেহানা খানমের ভ্যানিটি ব্যাগ থেকে ২শ ৯৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রেহানা খানমের বিরুদ্ধে কক্সবাজার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে। পুলিশ তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদ করে আটককৃতদের মাদক ব্যবসায় জড়িত বিষয়টি নিশ্চিত হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: সানোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আরো মাদক উদ্ধার ও ওই পরিবারের অর্থ-যোগান দাতার সন্ধান করার জন্য আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD