শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ঝিনাইদহে বিষ খাইয়ে ভ্যান ছিনতাই হাসপাতালে চালকের মৃত্যু

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহে ইব্রাহীম মন্ডল (৩৮) নামে এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে। ভ্যান কেড়ে নেওয়ার পর ইব্রাহীম মন্ডলকে কোমল পানীয়’র সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে স্বজনদের অভিযোগ। শুক্রবার (১৪ ফেব্রয়ারি) সকালে ইব্রাহীম মন্ডল ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুর আগে ইব্রাহীম মন্ডল ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ তাকে কি ভাবে বিষপান করিয়ে ভ্যান কেড়ে বিক্রি করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সসাধুহাটী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে। পরিকল্পিত এই হত্যাকেন্ডর সঙ্গে সাধুহাটী গ্রামের লালু কাজীর ছেলে রতন, চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের সামিরা, সদর উপজেলার বাদপুকুর গ্রামের ইমান ঘটক, আমেরচারা গ্রামের আবু সাইদ, রফিকুল ইসলাম রফি ও কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের শরিফুল ইসলাম জড়িত বলে ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ ইব্রাহীম মন্ডল উল্লেখ করেন।

 

নিহত’র মামাতো ভাই ফারুক আহম্মেদ জানান, গত সোমবার (১০ ফেব্রয়ারি) রাস্তায় ভাড়া মারছিলেন ইব্রাহীম। এ সময় রতন নামে এক ব্যক্তি কোটচাঁদপুরের জালালপুর গ্রামের যাওয়ার কথা বলে তার ভ্যান ভাড়া করে। যাওয়ার পথে প্রতারক চক্রের সঙ্গে একাধিক সদস্যের সঙ্গে কথা বলতে থাকে রতন। ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে ইব্রাহীমের ভ্যানটি আটক করে এবং রতন, আবু সাইদ ও রফি তাকে জোর করে মুখে বিষ ঢেলে দেয়। এরপর ভ্যানটি ১৮ হাজার টাকায় বাজারগোপালপুর এলাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এদিকে চারদিন অসুস্থ থাকার পর ভ্যান চালক ইব্রাহীম মন্ডল আজ শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

নিহত’র ভাই আশরাফুল ইসলাম জানান, তার ভাবি ও এক কন্যা প্রতিবন্ধি। সংসারে আরো দুইটি শিশু সন্তান রয়েছে ভাইয়ের। তিনি এ হত্যাকান্ডের বিচার দাবী করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শুক্রবার রাতে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত। ভ্যান চালক ইব্রাহীমের পোষ্টমার্টেমের রিপোর্ট হাতে আসার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD