শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ, ৪টি ধানের গোলাসহ কৃষি যন্ত্রপাতিতে আগুন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়েছে দূর্বিত্তরা। রোববার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।

চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস জানান, তিনি তার স্ত্রী, ছেলে ও পুত্রবধুকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে ৩০-৪০ জন দূর্বৃত্ত দেশীয় অস্ত্রনিয়ে তার বাড়ি ভাঙচুর শুরু করে। তাদের মধ্যে কয়েকজন বাড়ি উঠানে থাকা চারটি ধানের গোলায় আগুন জালিয়ে দেয়। একই সাথে তার উঠানে থাকা একটি স্যালো মেশিন, গ্যাসের সিলিন্ডার ও ২০টি পাম্প মেশিনেও আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য তার বাড়িটি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা আমি জানি না। কারা আমার এতোবড় ক্ষতি করলো, আমি তো কখনও কারও ক্ষতি করিনি।

এ বিষয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, চেয়ারম্যান আব্দুল কাদেরের বাড়ির নিচতলায় ঘরের জানালা ও দরজা ভাঙচুর করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। বাড়ির সামনে চারটি তেলের ড্রামে তেল ছিলো। ওই তেলে আগুন ধরিয়ে দিলেই ধানের গোলায় আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে চেয়ারম্যান মুখ খুলছেন না। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিস কেশবপুর স্টেশন ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। নয় কিলোমিটার যাওয়ার পর জানতে পারেন আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। পরে টিম নিয়ে স্টেশনে ফেরত আসেন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিযেছে। তদন্ত চলছে।

উল্লেখ্য, আব্দুল কাদের বিশ্বাস ১৯৯৬ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সাদেক সাহেবের হাত ধরে রাজনীতিতে যোগদান করেন। বর্তমানে তিনি মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে, আওয়ামীলীগে তার কোনো পদ নেই। সরকার পতনের পর তার পক্ষে- বিপক্ষে চলছিলো নানা আলোচনা ও সমালোচনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD