শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

কালীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বিঘা পানের বরজ

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে আগুনে পুড়ে প্রায় ৩ বিঘা জমির ২টি পানের বরজ ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ জন পানচাষী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজলোর জামাল ইউননিয়নের দুধরাজপুর গ্রামের পানের বরজে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত চাষীরা হলেন, দুধরাপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে পাতা মন্ডল, একই গ্রামের জগা ভদ্রের ছেলে কৃষ্ণ ভদ্র, সুধীর ভদ্রের ছেলে উত্তম ভদ্র ও রফিকুল মন্ডলের ছেলে ইরমান মন্ডল।

স্থানীয়রা বলেন, শুক্রবার দুপুরে প্রথমে আগুন লাগে চাষি পাতা মন্ডলের পানের বরজে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় চারজন চাষীর ৩ বিঘা জমির ২টি পানবরজ। এতে চারজন চাষীর প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, আমরা নি:শ্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ৪ জন কৃষকের পানের বরজে আগুন লেগেছে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD