শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বায়ুদূষণকারী ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ১.২৩ কোটি টাকা জরিমানা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দেশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কুড়িগ্রাম, দিনাজপুর, টাঙ্গাইল, মেহেরপুর, মাদারীপুর, চাঁদপুর, গাইবান্ধা, ফেনী, বান্দরবান ও ঢাকা জেলার ধামরাই এলাকায় ১১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৩৯টি মামলার মাধ্যমে মোট ১ কোটি ২৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ১৪টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। আরও ১৪টি ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এদিন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ঢাকা মহানগরের আফতাবনগর ও লালবাগ এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৬টি মামলায় মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

একই দিনে, যশোর ও নেত্রকোনায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, দেশে আনুমানিক ৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD