শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

দূষণ বিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়:

রিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর আজ নোয়াখালী, বরগুনা, কুমিল্লা ও ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৭টি মামলা দেওয়া হয় এবং ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সারাদেশে প্রায় ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিকদের এ বিষয়ে সতর্ক করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ৪টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। শরীয়তপুরে এক ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলার মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD