জার্মানবাংলা২৪ ডটকম: হলি আর্টিজান হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (২৮ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে তিনি। কমিশনার বলেন, ‘আগামী এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমাদের অভিজ্ঞ ও তরুণ কাউন্টার টেরোরিজমের অফিসাররা নিরবিচ্ছন্নভাবে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তদন্ত করেছে। তদন্ত একেবারে শেষ পর্যায়ে আছে। এক সপ্তাহের মধ্যে বা দশদিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারব।’
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশি নিহত হন।