শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

সারা দেশে পরিবেশ সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

অদ্য ২৭ জানুয়ারী ২০২৫ তারিখে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ভোলা, লক্ষীপুর, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী এবং ঢাকার গুলশান ও ভাটারা এলাকায় পরিবেশ অধিদপ্তর ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে।

এসকল অভিযানে ১৬টি মামলার মাধ্যমে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ১ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি গুলশান কাঁচাবাজার ও বারিধারা নতুন বাজারসহ বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলার মাধ্যমে ২৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

লক্ষীপুর জেলায় শব্দ দূষণ বিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি যানবাহনের চালককে ২০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি যানবাহনের চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর সারা দেশে পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD