শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বন্দীদের জিম্মি করে টাকা আদায় করতেন ঝিনাইদহ সাবেক ডেপুটি জেলার মাসুদ হোসেন

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ঝিনাইদহ জেলা কারাগারের সাবেক ডেপুটি জেলার মোঃ মাসুদ হোসেন জেলখানায় বন্দীদের নিকট থেকে ভয়ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিয়েছেন লক্ষ, লক্ষ টাকা। কারাগারের জামিন পাওয়া ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, মাসুদ হোসে জেলখানায় যেসব বন্দী কোর্ট থেকে জামিন পান তাদের নিকট থেকে বের হওয়ার সময় নানা রকম ভয় ভীতি প্রদর্শন করে টাকা আদায় করতেন। নাম প্রকাশের অনিচ্ছুক জেল থেকে বের হওয়া একজন বন্দী বলেন, ডেপুটি জেলার মাসুদ হোসেন আমার জামিনের কাগজ হাতে পেয়েই বিভিন্ন রকম তালবাহানা করেন। বলেন আপনার নামে এতগুলো মামলা কেন ? আপনার বিষয়ে প্রশাসনের অভিযোগ আছে। কিন্ত আমার জামিনের সকল কাগজপত্র নাম ঠিকানা সঠিক হবার পরেও সে বলেন, আপনার বহু ঝামেলা আপনি বসুন আপাতত আপনাকে ছাড়া যাবে না। আপনি আমার পিয়নের সঙ্গে কথা বলেন। তখন কারাগারের অফিস সহকারী এসে বলেন, আপনি তো বের হতে পারবেন না স্যার কে ম্যানেজ করুন বাকিটা আমি দেখছি। তখন আমি ভয়ে কোন কিছু না ভেবে জামিনের আসামীদের কাছ থেকে দুই এক হাজার করে টাকা ধার নিয়ে ও আমার পিসি কার্ড যে টাকা ছিল সেটা দিয়ে বের হই। অনুসন্ধানে জানা যায় ডেপুটি জেলার মাসুদ হোসেন এভাবে প্রতিদিন জামিনে যাওয়া বন্দীদের নিকট থেকে ৫,১০,২০,৩০ হাজার টাকা করে নিতেন মামলা বুঝে।

এ বিষয়ে মাসুদ কামালের নিকট জানতে চাইলে সে বলেন,আমি অসুস্থ এসব বিষয়ে কথা বলতে পারব না বর্তমানে আমি ঝিনাইদহ তে নেই। সম্প্রতি মাসুদ হোসেনের দুর্নীতি অনিয়মের তথ্য জানাজানি হবার পরে গত ৩১ জানুয়ারি, ২০২৪ তারিখে ঝিনাইদহ জেলা কারাগার থেকে ফরিদপুর কারাগারে বদলি করা হয়। এরপর সেখান থেকে আবার তাকে রাজবাড়ি কারাগারে বদলি করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD