শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বায়ুদূষণরোধে অভিযান অব্যাহত: জরিমানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্কতা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

আজ ১৪ জানুয়ারি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর দেশজুড়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে। ইটভাটার বিরুদ্ধে অভিযানে আজ রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং কুড়িগ্রাম জেলায় ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১৩টি মামলার মাধ্যমে ২২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং ৭টি ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মুগদা, ধানমণ্ডি, শাহআলী (ঢাকা) এবং রংপুরে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়িতে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি যানবাহনের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ২টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৮২ কেজি পলিথিন জব্দ করা হয়। ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের বায়ুদূষণ রোধে এ কার্যক্রম চলমান থাকবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD