শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

চুরির অভিযোগে আটক তিন বিটুমিন উদ্ধার

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কোটচাঁদপুর থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরির সাতদিন পর পৌর শ্রমিকদল নেতা সহ ৩ জন কে আটক করেছে পুলিশ বলে জানাযায়।সোমবার রাতে কোটচাঁদপুর মডেল পুলিশ চুরি হাওয়া বিটুমিন ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে । ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর।সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গত ১৮ তারিখ রাতে কোটচাঁদপুর – সাবদারপুর সড়কের মঈদুল মিয়ার পরিত্যক্ত ইট ভাটা থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরি হয়ে যায়। ওই ঘটনায় ১৯ ডিসেম্বর ঠিকাদার তোতা মিয়া ও অলিয়ার রহমান মডেল থানায় অভিযোগ করেন। এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।গোপন সংবাদে জানতে পারেন চুরি হওয়া বিটুমিন রাখার স্থান। সে অনুযায়ী সোমবার রাতে ঝিনাইদহে অভিযান চালান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের একটি চৌকস দল। উদ্ধার করেন চুরি হওয়া ব্যারেল বিটুমিন। এ সময় ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহেশপুর উপজেলা নেপা গ্রামের মৃত রয়েল বক্স এর ছেলে বিটুমিন চুরির মাস্টার মাইন্ড বর্তমানে কোটচাঁদপুরর পৌর শহরের আদর্শ পাড়ার মাটি ব্যাবসায়ী শরিফুল ইসলাম (৪৫), কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার আখের আলীর ছেলে পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান (হিরা) (৪৪) ও বেনেপাড়ার আলফা মন্ডলের ছেলে আকরাম হোসেন (৪৮) কে আটক করেন কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত শুরু করি। এরপর জানতে পারি চুরি হওয়া বিটুমিনের খবর।গত রাতে ঝিনাইদহে অভিযান চালিয়ে ৪০ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়। তিনি বলেন,অনেক পরিশ্রমের পর চুরির ঘটনাটি দ্রুত উদঘাটন করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে মালামাল। যদি এটা উদ্ধার করা না যেত, তাহলে এ এলাকায় ঠিকাদারদের বিটুমিন সহ মালামাল রাখা কস্টের হত। তিনি আরো বলেন, অভিযানে বিটুমিন উদ্ধারে আমরা যেমন প্রশংসিত হয়েছি, তেমনি চোরদের জন্য একটা বড় ম্যাসেজ এটা। এরপর থেকে এ এলাকায় আর কেউ চুরি করতে সাহস পাবে না।মঙ্গলবার সকালে তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD