শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

মহেশপুর সীমান্ত থেকে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিজিবির টহলদল উপজেলার যাদুবপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে।

আজ সোমবার সকালে মহেশপুর-৫৮বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,
বিজিবির ৩টি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদবপুর বিওপির কানাইডাঙ্গা বিল সংলগ্ন সীমান্ত এলাকা সীমান্ত পিলারের কাছে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টার দিকে ভারত থেকে ২০-২৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তর থেকে অবৈধ মামলামাল বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে তাদের ধরার চেষ্টা করলে চোরাকারবারিরা কয়েকটি দেশীয় অস্ত্র বিজিবি টহলদলের দিকে ছুড়ে মারে।
এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা ১০ বস্তা (ফেনসিডিল) ফেলে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়,
চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা থেকে টহলরত সদস্যরা ১০ বস্তা ফেনসিডিল জব্দ করেছেন।
অভিযানে সর্বমোট ৩৯৭ বোতল ফেনসিডিল, ১টি হাসুয়া ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD