শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নড়াইলে যুবকের লাশ উদ্ধার, সাবেক প্রেমিকা আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ জুন, ২০১৮

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর গত সোমবার বিকালে ইনসান মোল্যা (৩০) নামে এক যুবকের হাত-পা বাধা গলিত লাশ উদ্ধার করেছে খুলনা সদর থানা পুলিশ। উপজেলার চাচুড়ী বাজারের ওই ব্যবসায়ী গত ২১ জুন সকালে চাচুড়ি বাজার থেকে নিখোঁজ হয়। সে কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের ইঞ্জিল মোল্যার ছেলে। ওই ঘটনায় সাবেক প্রেমিকাকে আসামী করে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরিয়ম নামের ওই তরুণীকে আটক করেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে চাচুড়ি বাজারের নিজের মোবাইল সার্ভিসিং এ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজা-খুঁজির পর সন্ধ্যান না পেয়ে গত শুক্রবার নিহতের বোন কালিয়া থানায় একটি জিডি করেন। নিহতের ভাই তৌরুত মোল্যা জানিয়েছেন, তার নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে ০১৬৩৩৭৯৪১৭৬ একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অপরিচিতরা ইনসানের মুক্তির জন্য ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দাবিকারীদের কথা মত তিনি খুলনায় গিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাকালে খুলনার হোটেল আজমল প্লাজায় (পিকচার প্যালেস মোড়) একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে এমন খবর শুনে তিনি সেখানে গিয়ে ইনসানের গলিত লাশ সনাক্ত করেন। তিনি আরও জানান তাদের পাশ্ববর্তী লাঙ্গুলিয়া গ্রামের কালাম বিশ্বাসের মেয়ে মরিয়মের সঙ্গে নিহতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক কারণে তাদের ঘর বাধা সম্ভব না হওয়ায় গত ৮ মাস আগে ইনসানকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। ঘটনাটি সে সময় আদালত পর্যন্ত গড়ায়। এদিকে ইনসানের লাশ উদ্ধারের পর সোমবার রাতে কালিয়া থানা পুলিশ নিহতের সাবেক প্রেমিকা মরিয়মকে আটক করেছে।

কালিয়া থানার ওসি (তদন্ত) বলেছেন, কালিয়া থানা পুলিশের সহযোগিতায় খুলনা সদর থানা পুলিশ মরিয়মকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনায় নিহতের ভাই তৌরুত মোল্যা বাদি হয়ে খুলনা সদর থানায় মরিয়মের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD