শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ঝিনাইদহে গণধর্ষণের শিকার ঝুমুর বিচারের আশায় ঘুরছে দ্বারে দ্বারে

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ঝিনাইদহের নগর বাথান (পুটেপাড়া) গ্রামের কাজী নজরুল ইসলামের মেয়ে ঝুমুর খাতুন। ঘটনাটি ঘটেছে গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় কোটচাঁদপুর উপজেলার শিকারকুন্ডু গ্রামের তাজুলের মেহগনি বাগানে। এ বিষয়ে ঝিনাইদহ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন ভিকটিম ঝুমুর খাতুন। গত ২৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধনী ২০০৩ এর ৯ (১) ৭/৩০ ধারা এবং পর্ণোগ্রাফী আইনের ৮(১)৮(৩) ধারায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামী করা হয়েছে কোটচাঁদপুর উপজেলার শিকারকুন্ডু গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শাহাদত হোসেন (৩০),কাউছার আলীর ছেলে লাভলু রহমান (৩২) এবং শফি উদ্দীন ওরফে শফিকুলের ছেলে উজ্জল হোসেন (৩০) কে।

মামলার এজাহারে বলা হয়েছে ভিকটিম গত ২১ নভেম্বর সন্ধ্যার দিকে কোটচাদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামে তার খালা ছুটু বেগমের বাড়িতে বেড়াতে যায়। এ সময় ভিকটিম গ্রামের পাকা রাস্তার ধারে তাজুলের মেহগনি বাগানের কাছে পৌছলে সন্ধ্যা কালিন পরিবেশে ধর্ষক শাহাদত,লাভলু এবং উজ্জল ঝুমুর কে উঠিয়ে মেহগনি বাগানে নিয়ে যায় এবং একের পর এক গণধর্ষণ করে। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে আগে থেকে খুজতে থাকা তার খালা ছুটু বেগম,হাশেম মোল্লা এবং পথচারী মুজিবুর রহমান তাকে উদ্ধার করে। পরবর্তিতে ভিকটিম কোটচাঁদপুর থানায় মামলা দিতে যায়। তবে থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। ভিকটিম কোন প্রতিকার না পেয়ে গত ২৫ নভেম্বর ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেন (পি বি আই) কে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। ভিকটিম ঝুমুর খাতুন জানান চিহ্নিত ধর্ষকরা তাকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো সহ জীবন নাশের হুমকী দিচ্ছে। তিনি বলেন আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার খালা ছুটু বেগম সহ অন্যান্য স্বাক্ষীদের গুম খুনের হুমকী দিয়ে যাচ্ছে এমনকি গ্রাম থেকে পরিবার সহ তাদেরকে বিতাড়িত করার ষঢ়যন্ত্র করে যাচ্ছে। এ বিষয়ে জানতে উজ্জল, শাহাদত এবং লাভলু কে তাদের ফোনে একাধীকবার যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD