শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

যশোরের বাসের হেলপারকে গাড়ির মধ্যে কুপিয়ে হত্যা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

যশোরে মো. বাপ্পি হোসেন (২৬) নামে বাসের হেলপারকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ১৫ নভেম্বর দিবাগত গভীর রাতের যে কোনো সময় যশোর শহরের মনিহার সিনেমা হলের পাশে মনির উদ্দিন পেট্রোল পাম্পের গায়ে একটি যাত্রীবাহী বাসের মধ্যে । নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত বাপ্পি হোসেন নড়াল জেলার লোহাগাড়া উপজেলার শংকর পাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সরদার ট্রাভেল (ঢাকা মেট্রো – ব- ১৪-৯৭৯৮) বাসের চালক এনামুল মৃধা অভিযোগ করে জানায়, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে বাসটি নিয়ে মনিরুদ্দিন পেট্রল পাম্পের পাশে আসি। আমি এবং এই বাসের সুপারভাইজার সুপারভাইজার উজ্জল বাসায় চলে যাই। বাসটির হেল্পার বাপ্পীকে গাড়িতে রেখে যাই। সকাল সাড়ে ৭টার সময় বাসে এসে বাসের ভিতর বাপিকে পাই পাশে একটি চাকু পড়েছিল ছিল।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, নিহত বাপ্পির শরীরে এলো পাতারি ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
লাস্ট উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো.আব্দুর রাজ্জাক বলেন, কি কারনে কারা বাপ্পীকে হত্যা করেছে সেটা উদ্ধার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।বাস্তিল চালক এনামুল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD