শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

যশোরের পিয়াল হত্যায় ছাত্রদল নেতাসহ দুই আসামি আটক করেছে র‍্যাব

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

যশোরের ঝিকরগাছার পিয়াল হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা শামীম ও মেহেদীকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে যশোর র্যাব ক্যাম্পে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে ও মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসান গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে দুর্বৃত্তরা পিয়ালকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে অবস্থান নেয়। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ওই ঘটনায় পিয়ালের পিতা বাদী হয়ে ঝিকরগাছা থানায় ছাত্রদল নেতা শামীমসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র‍্যাবের দুটি টিম গতকাল সোমবার গভীর রাতে খুলনার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামি শামীমকে ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। যার জের ধরে হত্যাকান্ড ঘটানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD