শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

পূর্বশত্রুতার জেরে যশোরে যুবককে কুপিয়ে হত্যা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল হাসান (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহত পিয়াল ঝিকরগাছা উপজেলার মোবারকপুর এলাকার কিতাব আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে মুরগির ব্যবসা করেন।

 

 

শনিবার দুপুরে ঝিকরগাছা সরকারি বালিকা বিদ্যালয় ভবনের ভেতরে এই ঘটনাটি ঘটে।
ঝিকরগাছা থানার পুলিশ বলছে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান চলছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঝিকরগাছা পৌরসভাধীন মোবারকপুর এলাকার বাসিন্দা পিয়াল হাসানের সাথে প্রতিবেশী কামারুল ইসলামের দ্বন্দ্ব ছিল। গত ৫ আগস্টের পর পিয়াল হাসান গ্রুপের হাতে নৃশংসতার শিকার হন কামারুল। তিন দিন আগে কামারুল সুস্থ হয়ে বাড়িতে ফেরেন। আজ দুপুরে কামারুলের ছেলেরা পিয়ালকে ধাওয়া করে। তিনি প্রাণভয়ে দৌড়ে পাশেই ঝিকরগাছা সরকারি বালিকা বিদ্যালয় আশ্রয় নেন। এরপর দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর অবস্থায় তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD