শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, ম্যাগাজিন, বুলেট মাদকসহ আটক দুই

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

যশোরের অভায়নগরে যৌথবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র, ম্যাগাজিন, বুলেট ও মাদকসহ নুরুজ্জামান রিপন (৪০) নামে এক সন্ত্রাসী ও এনামুল হাসান ইমন (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) বিকেলে ও মঙ্গলবার (৬ নভেম্বর) গভীর রাতে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভয়নগর উপজেলার একতারপুর গ্রাম ও তালতলাহাট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নুরুজ্জামান রিপন একতারপুর গ্রামের মনিরুজ্জামান ফকিরের ছেলে এবং এনামুল হাসান ইমন তালতলা গ্রামের আব্দুস সবুর সরদারের ছেলে।

অভিযানে সন্ত্রাসী নুরুজ্জামান রিপনের কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি চাইনিজ পিস্তল, ৬ রাউন্ড, তাজা বুলেট, ২টি ম্যাগাজীন জব্দ করা হয়। এবং আরেক অভিযানে এনামুল হাসান ইমনের নিকট থেকে ৩৬৮ পিস ইয়াবা, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর এবং মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD