শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

যশোরের দূর্বৃত্ত্বদের ছুরিকাঘাতে সেনেটারী ব্যবসায়ী খুন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

যশোরে দূর্বৃত্ত্বদের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল (৪৪) নামে সেনেটারী ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ৪ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের ঘোলাডাঙ্গা সার গোডাউনের পিছনে। নিহত আমিনুল ইসলাম খোলাডাঙ্গা মুন্সিপাড়ার আমিনুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।
নিহতের ভাই আজাহারুল ইসলাম অভিযোগ করে জানান,ভাই আমিনুল ইসলাম সজল সেনেটারী ব্যবসায়ী। রাত সাড়ে সাতটার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিল। খোলাডাঙ্গা সার গোডাউনে পেছনে পৌঁছালে দূর্বৃত্ত্বরা তাকে ছুরিকাঘাট করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায তার মৃত্যু হয়।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সজলের মৃত্যু হয়েছে। ধারলো অস্ত্রের আঘাত এবং প্রচুর রক্ত ক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান বলেন, কি কারনে কারা তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য জেলা গোয়েন্দা ডিবি পুলিশ এবং কোতোয়ালি থানা পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD