শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

যশোর শিক্ষাবোর্ড ঘেরাও করে অবস্থান; অকৃতকার্য শিক্ষার্থীদের দফায় দফায় বিক্ষোভ ও স্মারক লিপি পেশ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

যশোর শিক্ষাবোর্ডে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা ঘেরাও করে অবস্থান করে দফায় দফায় বিক্ষোভ করেছ।

২০ অক্টোবর রোববার বেলা ১২টা থেকে বিকাল ৪ টা পযন্ত শিক্ষা বোর্ড কার্যালয়ে ভেতর এই বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সেনাবাহিনী নিয়োজিত ছিল।
শিক্ষার্থীরা তাদের ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে তাদের কৃতকার্য করার দাবিতে পর্যন্ত বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন,সরকার বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করেছে। প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে কিভাবে ফেল আসে? সিলেট বোর্ডে পরীক্ষা না দিয়ে কিভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস দেয়? অনেকে পরীক্ষা না দিয়ে কিভাবে এ প্লাস পায়? অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দেওয়ার পরও কিভাবে ফলাফল খারাপ আসে?
তারা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানান।
শিক্ষার্থীদের পক্ষে রিয়াজ নামে একজন জানান, বৈষম্য নিরসনের দাবিতে যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিকট আমরা স্মারকলিপি দেব। বিক্ষোভে চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, যশোর ও মেহেরপুরের প্রায় ৬০ /৭০ জন শিক্ষার্থী অংশ নেন।
বিকাল ৪টার শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারের কাছে স্মারক লিপি প্রদান করে।
জানতে চাইলে এ সময় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন। শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়া আমার আমার ক্ষমতার বাইরে। আমি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ঘটনাস্থল থেকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল জুয়েল ইমরান বলেন। আমরা এখানে শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান নিয়েছি। আমাদের সাথে সেনা সদস্যরাও আছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD