শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সম্প্রতি বেইজিংয়ে ২০২৬ সালের ‘আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান সম্মেলন’ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট গণিতবিদ ও ফিল্ডস পদক বিজয়ী মার্টিন হেয়ার এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিজয়ী গবেষক ও বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন। চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত প্রশংসা করে জানান যে, বিগত ৫ থেকে ১০ বছরে চীনের গণিত গবেষণার মান ও দক্ষতার ক্ষেত্রে এক অভূতপূর্ব ও অভাবনীয় গুণগত রূপান্তর ঘটেছে।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গবেষক ও বিজ্ঞানীদের কাজের গতি নিশ্চিত করতে এক অনুকূল ও স্থিতিশীল বহিরাগত পরিবেশ অত্যন্ত জরুরি। তাঁর দৃষ্টিতে, চীনের বর্তমান গবেষণা পরিবেশ অত্যন্ত স্থিতিশীল এবং দেশের সরকারের পক্ষ থেকে বিজ্ঞান চর্চায় স্পষ্ট ও দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক নীতি বিদ্যমান।

তিনি আরও বলেন, পক্ষান্তরে বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায়, নির্দিষ্ট কিছু নীতি-নির্ধারকের সাময়িক সিদ্ধান্তের কারণে হয়ত মাত্র ২ বছরের মধ্যে গবেষণা ও উদ্ভাবন খাতের বাজেট ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে তাঁর মতে, দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নে চীন সরকারের যে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি রয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়—যা বিদেশ থেকে দেশে ফেরা গবেষকদের জন্য এক অনন্য ও সুদৃঢ় ভিত্তিমূল তৈরি করেছে।

মার্টিন হেয়ার বলেন, বিগত বছরগুলোতে চীন সরকার গণিতসহ সব মৌলিক বিজ্ঞান গবেষণার খাতে যে পরিমাণ ধারাবাহিক সম্পদ ও অর্থনৈতিক সংস্থান বরাদ্দ করেছে, তা সত্যিই বিস্ময়কর ও প্রশংসনীয়। আজ অসংখ্য মেধাবী তরুণ গবেষক ও ছাত্রছাত্রী চীনে থেকেই পিএইচডি করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাঁদের সমগ্র একাডেমিক জীবন চীনেই সম্পন্ন করছেন—এই বিষয়টি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

চলতি বছর দুই চীনা গণিতবিদ ডেন ইয়ু এবং ওয়াং হোং গণিত ক্ষেত্রের সর্বোচ্চ সম্মানজনক ফিল্ডস পদক লাভ করেছেন। এ বিষয়ে মার্টিন হেয়ার বলেন, ফিল্ডস পদক মূলত “গণিতের নোবেল পুরস্কার” হিসেবে খ্যাত। ফলে যেকোনো বিজয়ীর গবেষণা সম্পর্কে জানা পুরো বিশ্বের গণিত সমাজের জন্যই অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আর চলতি বছরের ফলাফল প্রত্যক্ষভাবে এটিই প্রমাণ করে দিয়েছে যে, চীন থেকে আজ বিশ্বমানের শীর্ষস্থানীয় গণিতবিদের আগমন ঘটছে এবং তাঁরা গণিত জগতের সর্বোচ্চ সম্মান ছিনিয়ে নিচ্ছেন।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD