শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

১৬ই আগস্ট প্রকাশিতব্য ‘ছিউশি’ ম্যাগাজিনের ১৬তম সংখ্যায় সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হতে যাচ্ছে। নিবন্ধটির শিরোনাম: ‘দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধি’।

নিবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে কেন্দ্রীয় কমিটি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, ঝুঁকি হ্রাস ও ত্রাণ তৎপরতাকে জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রের সার্বভৌম সুরক্ষার সঙ্গে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করে আসছে। নীতিগত পরিবর্তন, প্রশাসনিক সংস্কার, অবকাঠামো নির্মাণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একের পর এক বড় ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে—যা প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে এবং বিশ্বজুড়ে স্বীকৃত সাফল্য অর্জন করেছে।

প্রেসিডেন্ট সি চিন পিং নিবন্ধে উল্লেখ করেন যে, দুর্যোগ মোকাবিলায় সফলতা নিশ্চিত করতে কয়েকটি মূল নীতির ওপর অবিচল থাকতে হবে। অর্জিত মূল্যবান অভিজ্ঞতাগুলোকে ভবিষ্যতেও সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং নতুন বাস্তবতার আলোকে এগুলোকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ ও আধুনিকীকরণ করতে হবে।

নিবন্ধে আরও সতর্ক করে বলা হয়েছে, বর্তমানে চীনের দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ সংক্রান্ত কাজে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ ও জটিল পরিস্থিতি দেখা দিচ্ছে। তাই উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন ও উচ্চমাত্রার জাতীয় নিরাপত্তার মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এ বিষয়ের চরম গুরুত্বকে উপলব্ধি করতে হবে। বিদ্যমান সুবিধাগুলোকে আরও জোরদার করা, ঘাটতিগুলো দূর করা এবং দুর্বল দিকগুলোকে শক্তিশালী করার মাধ্যমে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে—যাতে জনগণের জীবন ও সম্পদ রক্ষা পায়, সামাজিক স্থিতিশীলতা সুসংহত হয় এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্বিঘ্নে সামনের দিকে এগিয়ে যায়।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD