শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশ্যই সুবিচার হবে : ড. আসিফ নজরুল

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্ট ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশ্যই সুবিচার হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নিবেন। তাই আমরা এটুকু বলতে পারি, এখানে সুবিচার হবে।

আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্মমভাবে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিম আমাদের ছাত্র-তরুণ-জনতার ওপর গুলি চালিয়েছিল। এই গণঅভ্যুত্থানে কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দিনে দিনে মৃত্যুর নতুন সংখ্যা পাচ্ছি। এছাড়া হাজার-হাজার মানুষ গুরুতর আহত হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়েছে।

তিনি বলেন, আগামী ০১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু করার কথা রয়েছে । সরকার এই বিচার করতে বদ্ধপরিকর এবং এই বিচার করতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ (১৫ অক্টোবর) সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান , ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ কেন? এই উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এতবড় গণহত্যার নজির কোথাও নেই। এমনকি পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে হবে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবনের মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি আজ পরিদর্শন করেছি। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার নেতৃত্ব ও সক্রিয় পদক্ষেপের কারণে অতি দ্রুত এই ভবনের সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করা হচ্ছে।

আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্ট মাসে অসংখ্য পরিবারে যে হাহাকারের করুণ কাহিনী রচিত হয়েছে, ছাত্র-জনতা যে অসীম আত্মত্যাগ করেছে, তার প্রতি প্রতিদান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই-আগস্টের গণহত্যার বিচার অবশ্যই এই ট্রাইব্যুনালে হবে এবং এটা খুব দ্রুত শুরু হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD