শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

মন্দিরে হামলা করে দায় চাপানোর অপরাজনীতি যেন না হয়: অ্যাটর্নি জেনারেল

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

মন্দিরে হামলা করে দায় চাপানোর অপরাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা বিশ্বাস রাখতে চাই সংখ্যালঘুদের নিয়ে আর কোনো রাজনৈতিক বাণিজ্য হবে না। মন্দিরে হামলা করে অন্যের ওপর দায় চাপানোর যে অপরাজনীতি করবে না। ফেসবুকে দেখলাম, দেশের তিন জায়গায় মন্দিরে হামলা করার সময় তিনজন হাতেনাতে ধরা পড়েছে। এক জায়গায় হিন্দু সম্প্রদায়ের একজন সদস্য আর অন্য দুই জায়গায় আওয়ামী লীগের দুইজন সদস্য। সাধারণ মানুষ বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এরা ধরা না পড়লে হয়তো রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হত।

শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহের মানুষ ধর্মভীরু, সে যে ধর্মেরই হোক। তবে এখানে ধর্মান্ধতা নেই, জঙ্গিবাদ নেই। এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই আগামী দিনে ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন। মনে রাখবেন, মন্দিরের ওপর হামলা মানে আমাদের সম্প্রীতির বন্ধনের ওপর আঘাত। নিজেদের মূল্যবোধের জায়গা থেকে এসব অপসংস্কৃতি রুখে দাঁড়াবেন।

এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র, বারোয়ারী পূজা মন্দিরের সভাপতি বিকাশ রায়, সাধারণ সম্পাদক সাধন সরকারসহ মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD