শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

টিসিবির পণ্য লুকানো ছিল সিমেন্টের গোডাউনে

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

টিসিবির পণ্য লুকানো ছিল সিমেন্টের গোডাউনে

সুলতান আল এনাম ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

গোডাউনজুড়ে রাখা হয়েছে বস্তাভর্তি সিমেন্ট। পাশে রয়েছে আরও কিছু বস্তা। আর সেই বস্তার মুখ খুলতেই সিমেন্টের বদলে বেরিয়ে এলো টিসিবি পণ্য। যেখানে রয়েছে চাল,ডাল ও তৈল। টিসিবির এসব পণ্য ভোক্তাদের না দিয়ে এভাবেই লুকিয়ে রেখেছেন ডিলার সোহাগ। যা খুঁজে বের করেছেন বৈষম্য বিরোধী ছাত্রজনতা ও এলাকাবাসী। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঠিক তদন্ত কর জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তবে অভিযুক্ত ডিলার সোহাগ অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা কাতলাগাড়ী এলাকার।

জানা যায়, সোমবার কাতলাগাড়ী পুরাতন বাজারের আলাল বিশ্বাসের মার্কেটে অবস্থিত ডিলার সোহাগের সিমেন্টের গোডাউন থেকে ৭০ বোতল টিসিবির তৈল, চাল ৫০ থেকে ৬০ কেজি ও মসুরের ডাল ৫০ থেকে ৬০ কেজি উদ্ধার করে এলাকাবাসী। সেই সময়কার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। এরপরই এলাকাবাসী ডিলার সোহাগের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে ডিলার সোহাগের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘটনার সঠিক তদন্ত করে ডিলার সোহাগের লাইসেন্স বাতিল সহ জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

কাতলাগাড়ী এলাকার সাবেক ইউপি সদস্য বাবু বলেন, ‘ডিলার সোহাগ আওয়ামীলীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যা ইচ্ছে তাই করতো। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলত না। কিন্তু আওয়ামীলীগ সরকার পতনের পর সবাই মুখ খুলতে শুরু করেছে। সোমবার তার গোডাউন থেকে চাল, ডাল ও তৈল লুকানো অবস্থায় পাওয়া গেছে। আমরা এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।’

একই এলাকার শামিম হোসেন বলেন, ‘এবার টিসিবির চাল ওজনে কম দিয়েছে ডিলার সোহাগ। আবার টিসিবির পণ্যে বিক্রি না করে সেগুলো নিজের সিমেন্টের গোডাউনে লুকিয়ে রেখেছে। আমরা তার লাইসেন্স বাতিল চাই।’

কাতলাগাড়ী বাজারের মুদি দোকানদার আব্দুল হাকিম বলেন, ‘চাল ৫ কেজি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সাড়ে তিন কেজি।’ অভিযোগের বিষয়ে ডিলার সোহাগের সাথে যোগাযোগ করলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD