শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

প্রতিবেশীর সেফটি ট্যাংকে পাওয়া গেল নিখোঁজ গৃহবধূর লাশ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামে বসতবাড়ীর সেপটি ট্যাঙ্কের ভেতর থেকে সবিতা রাণী দে (৫৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিহতের প্রতিবেশীর শৌচাগারের সেফটি ট্যাংকের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। গত সোমবার সকালে বাড়ির পাশের বাঁশবাগানে গো-খাদ্য সংগ্রহ করতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত সবিতা রাণী দে ভাটপাড়া গ্রামের মিলন কুমার দে’র স্ত্রী। মিলন পেশায় চা বিক্রেতা। এ ছাড়া তিনি সিঙ্গাড়া ও পুরি ভেজে বিক্রি করেন। উপজেলার ভাটপাড়া বাজারে তাঁর একটি চা এবং সিঙ্গাড়া ও পুরি বিক্রির দোকান আছে।

মিলন কুমার দের ভাগ্নে তাপস কুমার দে জানান, মামী সবিতা রাণী দে এবং মামা মিলন কুমার দে’র দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। মামা ও মামী দুজনে বাড়িতে থাকতেন। তাঁদের দুটি গরু আছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাঁরা দুজনে বাড়িতে সকালের নাস্তা খান। দুপুরের খাবার নিয়ে মামা দোকানে চলে যাওয়ার পর সকাল নয়টার দিকে মামী ঘরে তালা দিয়ে একটি ঝুড়ি নিয়ে গরুর খাদ্য বাঁশের পাতা সংগ্রহ করতে পাশের বাঁশবাগানে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। দুপুরে কয়েকবার ফোন করে মামীকে না পেয়ে মামা পাশের বাড়ির এক গৃহবধূকে বিষয়টি জানানো হয়। তিনি বাড়িতে যেয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। ওই নারী প্রতিবেশীদের বিষয়টি জানালে তাঁর খোঁজা শুরু করে। এলাকার লোকজন বাঁশবাগানে যেয়ে তাঁর মাথার খোঁপা এবং কয়েকটি বাঁশের পাতা পড়ে থাকতে দেখতে পান। গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় তাঁকে খোঁজ শুরু হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে বাঁশবাগানের এক পাশে নিয়ামুল ইসলামের শৌচাগারের সেফটি ট্যাংকের ঢাকনা কিছুটা উঁচু দেখতে পাওয়া যায়। এলাকার কয়েকজন সেফটি ট্যাংকের ঢাকনা উঁচু করতেই একটি হাত বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে সন্ধ্যা রাত সাড়ে ৮টার দিকে সেফটি ট্যাংক থেকে মামীর লাশ উদ্ধার করে।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, ভাটপাড়া গ্রামের একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে গৃহবধূ সবিতা রাণী দে’র লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মূত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD