শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চুরি করে গাছ বিক্রয়ের অভিযোগ

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিয়ম না মেনে ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অফিস প্রাঙ্গনের ভেতরের ৫টি বিশালাকৃতির মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চুরি করে নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম চৌধরির একক সিদ্ধান্তে স¤প্রতি গাছগুলো কাটা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন ও বন বিভাগের ভেলিয়েশন নির্ধারন পূর্বক টেন্ডার করে গাছ বিক্রির সরকারি নিয়ম থাকলেও নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরি কোন কিছুর তোয়াক্কা না করে ১৩ ও১৪ সেপ্টেম্বর ছুটির দিনের সুযোগে সবার অগোচরে গাছগুলো বিক্রি করে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওজোপাডিকোর একজন কর্মচারী জানান, গাছ গুলো আমাদের সামনেই বড় হয়েছে, প্রায় ২০ বছর গাছগুলোর বয়স। এযাবত কোন কর্মকর্তা গাছগুলো কাটেননি । কিন্তু দেশের এমন পরিস্থিতির সুযোগ নিয়ে এক্সেন সাহেব গাছ গুলো কেটে চুরি করে বিক্রি করে দিলেন।

এবিষয়ে বন বিভাগের সহকারি বন সংরক্ষক খোন্দকার মোঃ গিয়াস উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী সরকারি কার্যালয়ের কোনো গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এরপর বন বিভাগে আবেদন করতে হয়। ওই আবেদনের পর বন বিভাগ কর্তৃক গাছের ভ্যালিয়েশন তৈরী করে দিলে গাছ কাটা যায়। কিন্তু সম্প্রতি ওজোপাডিকোর গাছ বিক্রির বিষয়ে কোন ভ্যালিয়েশন ঝিনাইদহ বন বিভাগ কার্যালয় করেনি।
অবৈধভাবে বিনা টেন্ডারে গাছ বিক্রির বিষয়ে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরির কাছে জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সহকারি প্রকৌশলী হিমাদ্রী কুমার পোদ্দার জানান, গাছ কাটার বিষয়ে আমার জানা নেই।

 

গাছ কাটার বিষয়ে ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোহাঃ শামসুল আলম জানান, তিনি ঝিনাইদহে গাছ কাটার অনুমোদন দেননি, এ সম্পর্কে জানেনও না, গাছ কাটার বিষয়ে দুই একদিনের মধ্যেই তদন্ত করা হবে।

 

উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর ক্ষমতার অপব্যবহার, সাংবাদিকদের লাঞ্চিত করা, বিদ্যুৎ অফিসে দালাল সিন্ডিকেট পরিচালনার মতো কর্মকান্ড ঝিনাইদহ শহরের টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD