শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

ঝিনাইদহে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিলসহ তিন জন গ্রেফতার

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর এলাকা হতে ০৩ জন বড় মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ১২০১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

জানা যায়, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ টু মাগুরা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১২০১(এক হাজার দু্ইশত এক) বোতল ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী, মোঃ সোহের (২৫), পিতা- মৃত সিদ্দিক সর্দার, সাং- আড়পাড়া, থানা- শালিখা, জেলা- মাগুরা। মোঃ ফারুক হোসেন (৪০), পিতা- মোঃ ফিরোজ আলী, সাং- দোয়ার পাড়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। মোঃ সাজ্জাদুর রহমান (৪৫), পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- বাহার বাগ, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (১২০১ বোতল), ০১টি প্রাইভেট কার ডকুমেন্টসহ, ০১টি প্রাইভেট কারেরে চাবি, ০৪টি মোবাইল ফোন, নগদ-৬৩,৮১০/- (তেষট্টি হাজার আটশত দশ) টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয় এবং আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD