শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ঝিনাইদহে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালানোার অভিযোগসহ ১২টি পরিবারকে চাকুরী দেওয়ার কথা বলে নিঃস্ব করাসহ বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ ভোরে ঝিনাইদহ পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা। এ ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম এর ছোট ভাই। তাকে জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় থানায় পাঠানো হয়েছে।

ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাবের একটি দল পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকাতে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাব জানতে পারে ৪ই আগষ্ট বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের সাথে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও প্রতারক রেজাউল করিম ভাড়াটিয়া বাড়িতে অবস্থান করছে। সে সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় নাশকতার মামলায় অভিযুক্ত রেজাউল করিমকে সদর থানায় প্রেরণ করা হয়।
র‌্যাব আরও জানায়, রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, জাল-জালিয়াতি করে চাকুরী দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারনাকরাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে।

উল্লেখ্য- গত জুলাই মাসে জাতীয়-আঞ্চলিক পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতারক রেজাউল করিম ১২টি পরিবারকে চাকুরী দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগসহ তার বিরুদ্ধে প্রতারনার মামলা সংক্রান্ত সংবাদ ও প্রতিবেদন প্রচার হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD