শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ফেনসিডিলসহ এএসআইয়ের মোটরসাইকেল আটক!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

মোঃ নজরুল ইসলাম দর্শণা থেকে ঘুরে এসে: দর্শনা আইসিপি বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পরদিন রোববার বিকাল ৫ টার দিকে দর্শনা জয়নগর আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জয়নগর ব্র্যাক স্কুল সংলগ্ন জনৈক ব্যক্তির বাড়ির পেছনে ১৫০ সিসি লাল রংয়ের পালসার মোটর সাইকেলে অভিনব কৌশলে ফেনসিডিল সেটিং করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে হাবিলদার ইকবাল হোসেন অভিযান চালান। যথা স্থান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করতে পারলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে ফেনসিডিল কারবারীচক্রের সদস্য। বিজিবির পক্ষ থেকে বলা হয়, মোটর সাইকেলের সিটের নিচে অভিনব কৌশলে সেটিংরত অবস্থায় ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাল রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেলটি (যশোর-ল-১১-৯৫৩৬) মোটরসাইকেল আটকের পর থেকে গুঞ্জন ছড়িয়েছে মোটর সাইকেলটি হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই তুহিন আক্তারের। তবে, হাবিলদার ইকবাল হোসেনও বলেছেন, মোটর সাইকেলের মালিকের নাম তুহিন। অভিযোগের ভিত্তিতেই অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ তলব করেন তুহিন আক্তারকে। অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানিয়েছেন, পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশ মোতাবেক আমাকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি তদন্ত করে দেখছি। অভিযোগ প্রমানিত হলে তুহিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ১০ টার সময় এএসআই তুহিনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
তুহিনের মোটর সাইকেল সম্পর্কে জানতে চাইলে আমিরুল ইসলাম জানান, লাল রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেলের রেজিঃ নাম্বার সঠিক বলতে পারবো না। এএআই তুহিন নিজেকে নির্দোষি দাবী করে বলেছেন, আমার ব্যবহৃত ১৫০ সিসি মোটর সাইকেল লাল/কালো পালসার। যার রেজিঃ নং (চুয়াডাঙ্গা-ল-১১-১৩২১)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD