শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ ভান্ডারে সাহায্যের আবেদন   

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
বাংলাদেশের ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট মহা দুর্যোগের  জন্য  বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বানভাসি মানুষের জন্য গণত্রাণ সংগ্রহের  উদ্যোগ নিয়েছে। 
টিএসসিতে এর জন্য   ত্রাণকেন্দ্র  খোলা   হয়েছে। এতে ব্যাপক সাড়া পড়েছে।  বিভিন্ন পর্যায়ের মানুষ ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন আন্দোলনের প্রতিনিধিদের হাতে।
গতকাল বিকেলে এ কেন্দ্রে গিয়ে দেখা গেছে টেবিল চেয়ার পেতে  বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা  ব্যানার  টাঙিয়ে দেশের  মানুষ ও ভাই বোনদের কাছে বন্যার্তদের  সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে ছাত্রসহ বিভিন্ন স্তরের মানুষ  শুকনো খাবার, কাপড়-চোপড়  ও টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন। এর আগে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, ডাক, টেলি যোগাযোগ ও তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে  বন্যার বিষয়ে কথা বলেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম  জানান ভারত বাংলাদেশের সাথে কোন আলোচনা ছাড়াই বাধ খুলে দেওয়ায়   এখন  ভয়াবহ বন্যার কবলে  পড়েছে বাংলাদেশ।  এটা বাংলাদেশের মানুষের কাছে কোন ক্রমেই  কাম্য নয়।
সরকারের  পাশাপাশি বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মাধ্যমে  ত্রাণ    সংগ্রহের  জন্য  টিএসসিতে  যে কেন্দ্র খোলা হয়েছে তাতে সাধ্যমত  সাহায্য করার জন্য আহ্বান  তিনি ।   এ  জন্য  বৈষম্য     বিরোধী   ছাত্র আন্দোলনের  নেতৃবৃন্দ কাজ করছে বলেও জানান।
 বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের  অন্যতম  সমন্বয়কারী আবু বাকের মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, যে যা পারেন আমাদের ত্রাণ  ভান্ডারে সাহায্য করুন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD