শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

অনার্স পড়ুয়া মা-বাবা হারা রিকশাচালক মনিরুলের রিকশা চুরি, দিশেহারা হয়ে ঘুরছেন দ্বারে দ্বারে

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

দীর্ঘ আট বছর অটোরিকশা চালিয়ে পড়াশোনা করা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শিক্ষার্থী মনিরুল ইসলামের (২৪) রিকশা চুরি করেছে অজ্ঞাত চোরচক্র। গত ১৫ই আগস্ট প্রেসক্লাব যশোর সংলগ্ন আখতার ফার্নিচার ভবনের সামনে থেকে তার ভাড়ায় চালিত রিকশাটি চুরি হয়ে যায়। রিকশাচালক মনিরুল এমএম কলেজের অনার্স ভূগোল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। মা-বাবা হারা এই শিক্ষার্থী পড়াশোনার খরচ চালানো এবং জীবিকা নির্বাহের একমাত্র বাহন রিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। থানা-পুলিশ থেকে শুরু করে ঘুরছেন দ্বারে দ্বারে, মিলছে না কোন চুরি যাওয়া রিকশা উদ্ধারের আশ্বাস।

রিকশাচালক মনিরুল ঢাকা পোস্টকে জানান, গত ১৫ই আগস্ট বিকেল ৩টার দিকে যশোর শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে থেকে অনুমান ৪০ বছর বয়সী এক যাত্রীকে নিয়ে তিনি শহরের চুয়াডাঙ্গা বাস্ট্যান্ড মাছ বাজারে যান। এরপর সেখান থেকে পুনরায় ওই যাত্রীকে নিয়ে প্রেসক্লাব যশোরের পাশের ভবন আখতার ফার্নিচারের নিচে আসেন। সেখানে এসে অজ্ঞাত ওই যাত্রী রিকশাচালক মনিরুলকে বলেন, ‘উপরে হাজি সুমনের চেয়ার রয়েছে ওটি নামিয়ে নিয়ে আসো, আমার পায়ে সমস্যা আমি নামতে পারছি না’। এরপর মনিরুল আখতার ফার্নিচারে দোতলার ভবনে গিয়ে হাজি সুমনের নামে কোন চেয়ার পান না। না পেয়ে রিকশাচালক মনিরুল নিচে নেমে এসে দেখেন ওই ভবনের সামনে মুজিব সড়কের পাশে রাখা তার রিকশাটি নেই এবং সেই যাত্রীও নেই।’

রিকশাচালক মনিরুল বলেন, ‘আমি যখন আখতার ফার্নিচারের দোতলায় চেয়ার আনতে যাই তখন রিকশার চাবি লক করে চাবি সাথে নিয়ে যাই। লোকটাকে প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। আমি এখন নিরুপায়, রিকশাটি ভাড়ার রিকশা। রিকশা মালিক আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছিল। এখন তিনি তার ক্ষতিপূরন হিসেবে আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করছেন। আমার বাবা -মা চার বছর আগে নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমার ছয় ভাই দিনমজুর। আমার পরিবার বলতে কিছুই নেই।’

মনিরুল আরও বলেন, ‘আমি বিগত ৮ বছর ধরে রিকশা চালিয়ে পড়াশোনা করি। আগে খুলনা শহরে রিকশা চালাতাম। পরবর্তীতে এমএম কলেজে ভর্তি হয়ে পড়াশোনা খরচ চালানোর জন্য যশোরে ভাড়ার রিকশা চালানো শুরু করি। আমি এসএসসি এবং এইচএসসিতে ‘এ’গ্রেড পেয়েছি। রিকশা চালিয়ে নিজের পড়াশোনা চালিয়ে জীবনে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো হেরে গেলাম। এখন আমার বাঁচার রাস্তাও নেই। রিকশা মালিকের ৪০ হাজার টাকা দেওয়ার সক্ষমতাও আমার নেই।’

মনিরুলের ভাড়ায় চালিত রিকশা মালিক ওবাইদুর রহমান বলেন, ‘আমি ব্যবসা করি। আমার একটা রিকশা তৈরিতে ৭৫ হাজার টাকা খরচ। মনিরুল যে রিকশাটি চালাতো সেটি পুরাতন। এজন্য মনিরুলের রিকশার ক্ষতিপূরণ হিসেবে ৪০ হাজার টাকা চেয়েছি। আমি ওকে এক সপ্তাহ সময় দিয়েছি আমার টাকা ক্ষতিপূরণের টাকা পরিশোধ করার জন্য।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগটি কসবা পুলিশ ফাড়িকে দিয়েছি। ফাড়ি পুলিশ চোর চক্রের সন্ধান বের করার কাজ করছে।

জানতে চাইলে কসবা ফাঁড়ির( আইসি) পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালাচোনা করে মনিরুলের চুরি যাওয়া রিকশা উদ্ধার করার চেষ্টা অব্যহত রয়েছে।

রিকশাচালক শিক্ষার্থী মনিরুল যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা ষাটখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি সম্প্রিতি কোটা সংস্কার আন্দোলনের প্রথম থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে যশোরের রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD