শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গৌরীপুরে ১ হাজার টাকার জন্য এক ব্যক্তিকে পিঠিয়ে গুরুতর আহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মাত্র ১ হাজার টাকা বকেয়া পরিশোধ না করায় রমজান (৩৬) নামে স্থানীয় ক্ষুদ্র মাছ ব্যবসায়ী ইটচাপা দিয়ে ও বেধরক পিঠিয়ে আহত করার অভিযোগ ওঠেছে রূপক হ্যাচারীর মালিক সোহেল মিয়ার (৩২) বিরুদ্ধে। সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টার দিকে গৌরীপুর উপজেলার শিবপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। আহত রমজান গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রমজান জানান উল্লেখিত শিবপুর গ্রামের রূপক ম্যৎস্য হাচারীর মালিক সোহেল মিয়ার নিকট থেকে ঈদের ৪ দিন আগে ১৬ হাজার টাকার পাবদা মাছের পোনা ক্রয় করে তিনি ওইদিনই ১৫ হাজার টাকা পরিশোধ করেন। উক্ত মাছ বিক্রি করে লোকসান হওয়ায় বাকী ১ হাজার টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেননি। বকেয়া টাকা পরিশোধ না করায় ঘটনার দিন সন্ধ্যায় শিবপুর বাজার সংলগ্ন এলাকায় রমজানকে ডেকে নিয়ে সোহেল মিয়ার নেতৃত্বে ৫ জন তাকে বেধরক মারধর করে। এক পর্যায়ে তাকে বুকের ওপর ইট দিয়ে চাপা দেয়া হয়। এতে গুরুতর আহত রমজানকে ওইদিন রাতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন রূপক মৎস্য হ্যাচারীর মালিক সোহেল মিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD