শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

গাজীপুরে ইউপি চেয়ারম্যান খোকন আটক

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের শ্রীপুর থানায় দায়েরকৃত এক মামলায় স্থানীয় মাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আলম খোকন(52)কে পুলিশ আটক করেছে।বুধবার গভীর রাতে তাকে আটক করে পুলিশ।

শ্রীপুর উপজেলার এলাকায় ফরচুন গ্রুপের এক প্রকল্পের বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই মামলা দায়ের করা হয় ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ শাহ জামান বৃহস্পতিবার সকালে  এ তথ্য নিশ্চিত করে বলেন , আটককৃত চেয়ারম্যান খোকনের বিরুদ্ধে চাঁদা দাবি ও অপহরণের অভিযোগ রয়েছে।

আটকের পর তার স্থানীয় অনুসারীরা মহাসড়কে অবরোধ করলে যানবাহন চলাচল ছয়ঘন্টার জন্য  বন্ধ হয়ে যায় । এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মামলাটি সাজানো বলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকট জানান আটককৃত চেয়ারম্যানের ছেলে মোহাম্মদ রায়হান। আটককৃতের মুক্তি দাবি করে

স্থানীয় মাওনা এলাকার কাদির মোড়ল বলেন, তদন্ত ছাড়াই পুলিশ মামলা নিয়েছে। যা অসত্য হিসেবে প্রতীয়মান হবে। মামলার বাদি জহিরুল ইসলাম ওই ফরচুনা গ্রুপের একজন কেয়ারটেকার বলে জানা গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD