শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

আদালতের ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা

এইচ এম আলমগীর কবির:
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ জুন, ২০২৩

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে সিরাজগঞ্জে আদালতের তিনতলা ছাদ থেকে লাফিয়ে আব্দুর রাজ্জাক রনি (২৬) নামের এক পুলিশ কনস্টেবল

আত্মহত্যার চেষ্টা করেন।স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (১৮ জুন) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে এ ঘটনা ঘটে।আহত কনস্টেবল আব্দুর রাজ্জাককে কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের (১ মার্চ) তিথি আক্তার বন্যা বাদী হয়ে মামলা দায়ের করেন স্বামী কনস্টেবল আব্দুর রাজ্জাক রনির বিরুদ্ধে।

রবিবার সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয়পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসা চেষ্টা করেন। প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি

সংসার করার জন্য রাজি হয়। পরে তিনি বলেন, সংসার করবেন না। এসময় বিজ্ঞ বিচারক আইনজীবীদের উভয়পক্ষের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে এসে ফের ডাকা হলে আসামি বলেন, আমি সংসার করবো না। আমাকে জেল দেন, ফাঁসি দেন। এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন আদালত। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের (ভারপ্রাপ্ত পি.পি এড. জাহিদা সুলতানা বিথি বলেন, বিজ্ঞ বিচারক আপস মীমাংসার কথা বললে,এতে বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। এক পর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডা. ডাক্তার রোকন উদ্দিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তবে বড় ধরনের কোন আঘাত পায়নি। দুই এক দিনের মধ্যেই বাড়িতে চলে যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD