শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বিজিবি’র অভিযানে পোয়ামুহুরী সীমান্ত থেকে ১৪৪টি বার্মিজ গরু জব্দ

মশিউর আনন্দ
  • প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভিযানিক কর্মকাণ্ড পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে মাঠ পর্যায়ে মাদকপাচার রোধ ও চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভুমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র রামু ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী পোয়ামুহুরী খঞ্জনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৪ টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ দূর্গম পাহাড়ী এলাকা দিয়ে (সীমান্ত পিলার ৫৬ এর নিকটবর্তী) বিপুল সংখ্যক গরু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে পোয়ামুহুরী বিওপি কমান্ডার নায়েব সুবেদার গোবিন্দ প্রসাদ সাহা একটি বি-টাইপ টহলদল নিয়ে দূর্গম পাহাড়ী ঝিড়ি অতিক্রম করে পোয়ামুহুরী বিওপি হতে ৪ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে এবং সীমান্ত শূন্যলাইন হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপাড়া (জিআর ৫১২৭২৭ ম্যাপসিট নং ৮৪ সি/৭ ) নামক স্থানে গমন করে গরু চোরাকারবারীদের দেখতে পায়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারীগণ গরু রেখে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে মালিক বিহীন অবস্থায় ১৪৪টি গরু (বড় ১২৪টি, মাঝারী ০৬টি, ছোট ১১টি এবং বাছুর ০৩টি) আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুর সর্বমোট সিজারমূল্য ১,৭৪,৫০,০০০/- (এক কোটি চুয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

উল্লেখ্য, আটককৃত গরুগুলোকে শুল্ক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পোয়ামুহুরী বিওপিতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। এছাড়া, সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচাররোধে সীমান্তে এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি করাসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD