শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

নয়ন হত্যার প্রতিবাদে জামালপুরে জেলা বিএনপির বিক্ষোভ 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

ব্রাহ্মণবাড়ীয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে হত্যার অভিযোগে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার ২২ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে বিএনপিনেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, গুম, খুনের সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবারও ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে। কিন্তু বিএনপি তা কোনদিনই হতে দিবে না। ছাত্রদল নেতা নয়ন হত্যার শপথ নিয়ে সব্বোর্চ ত্যাগ শিকার করে আগামী দিনে সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান বিপ্লব, লিয়াকত আলী,কাজী মসিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD