শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিমা সচেতনতা ও উন্নয়নে আলোচনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মার্চ, ২০১৮

বিমা খাত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এর উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কার্যালয়ে এ সভা হয়।

মঙ্গলবার (২০ মার্চ) গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তারা ঢাবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের বিমা বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি এবং গুণগত মানোন্নয়নে তারা কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

আলোচনা করেন প্রফেসর রুবায়েত উল ইসলাম। বিমা খাতের উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান ও শিক্ষাকে শিক্ষার্থীরা কিভাবে কাজে লাগিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলবেন তা নিয়েও আলোচনা হয়।

এ সময় গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী, প্রফেশনাল অ্যাডভান্স বাংলাদেশ লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি ও ইনচার্জ তাহরিমা সুলতানা, নির্বাহী সহ সভাপতি (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. মনিরুজ্জামান, ডেপুটি সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD