শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ঈশ্বরগঞ্জে বিবাহিত ১০ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ জুন, ২০১৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেসমিন আক্তার নামের ছাত্রী তার বাবার বাড়িতে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামে।
জানাযায়, বাবুল মিয়ার কন্যা রাজীপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তারের সাথে বিয়ে হয় নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের ভাটালি গ্রামের তাহের উদ্দিনের পুত্র রাজীব মিয়ার সাথে। ঘটনার দিন ভোরে জেসমিনকে তার মা ঘুম থেকে উঠার জন্য ডাকা ডাকি করেও তার কোন সাড়া পায়নি। পরে দেখতে পান জেসমিন তার বাবার বসতঘরের বারান্দার রুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। জেসমিনের স্বামী ঢাকায় একটি ওষুধ কম্পানিতে চাকুরি করেন। তবে জেসমিনের মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ওসি তদন্ত গোলাম মাওলা জানান, নিহতের পারিবারিক ভাবে কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD