শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

Fatama Rahman Ruma
  • প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২

 

হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রাঙ্কফুর্টের হাউস গোলোসের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খান শিহাবের সঞ্চালনায় অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে আলোচনা পর্ব শুরু হয়।

 

শুরুতে ৭৫ সালের ১৫ই আগষ্ট , ২০০৪ সালের ২১ শে আগষ্ট ও মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে নিরবতা পালন ও পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।
সকল শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনায় বক্তারা বলেন, এই শোককে শক্তিতে রুপান্তরিত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সভায় স্বাধীনতাযোদ্ধের অন্যতম মূলস্তম্ভ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন জার্মান আওয়ামীলীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি জনাব মাহফুজ ফারুক।এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়া, শফিক মাক্স ট্রাউট, মিন্টু গোমবের্ট, জয়নূল চৌধুরী, মানিক মিয়া, শেখ আলম, মাখন সরকার, রাসেদ ভূইয়া, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইসলাম, ঠান্ডু মাতব্বর ও স্মৃতি চক্রবর্তী।
নতুন প্রজন্মের জন্য জার্মান ভাষায় বক্তব্য রাখেন মাঈশা রাহমান। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন কবি মুনিব রিজওয়ান ও সৈয়দ আহসান।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD