শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বার্লিনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

Fatama Rahman Ruma
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

বার্লিন, ১৫ আগস্ট ২০২২:

জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস আজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। স্থানীয় পাঁচতারা হোটেল ওয়ার্লডর্ফ এস্টোরিয়ার বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, অনারারি কনসাল সহ জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মান্যবর রাষ্ট্রদূত, জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি।

সকালে দূতাবাস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মান্যবর রাষ্ট্রদূত, জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে হোটেল ওয়ার্লডর্ফ এস্টোরিয়ার বলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে দু’দেশের জাতীয় সংগীত বাজিয়ে আলোচনা পর্বের সূচনা করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রেরিত জাতীয় নেতৃবৃন্দের বাণীসমূহ পাঠ করার পর শোকবিধুর ১৫ আগস্টের নির্মম ঘটনাবলী, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও নিষ্ঠুর এই হত্যাকান্ডের পর বিশ্বের বরেণ্য ব্যক্তিদের অনুভূতির ওপর নির্মিত কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

মান্যবর রাষ্ট্রদূতের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা অংশে আগত অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আপন অনুভূতি ব্যক্ত করেন। সকলেই তাদের বক্তব্যে বঙ্গবন্ধু, তাঁর আদর্শিক জীবন ও দেশের জন্য তার অমলিন ভালোবাসা, আত্নত্যাগ বিষয়ে আলোচনা করেন। বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তাঁর অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’ গড়া, যেই স্বপ্ন পূরণের পথে তাঁরই সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা পৃথিবীর কাছে ‘উন্নয়ন বিস্ময়’ হয়ে এগিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত জাতির পিতা সহ ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ মহান নেতা বাংলার মানুষের স্বাধিকার আদায় ও আমাদের একটি মানচিত্র এবং পতাকা দেওয়ার জন্যে তাঁর সারা জীবন উৎসর্গ করে গেছেন। তিনি আরো বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ও তাঁর আত্নীয় পরিজনের নৃশংস হত্যাকান্ডের ঘটনাবহুল ১৫ আগস্টের মত মর্মান্তিক অধ্যায় স্বাভাবিক মানবিকবোধসম্পন্ন যে কোনো মানুষকে ব্যথাতুর করে তোলে। তবে বাংলাদেশ সেই শোক আর কষ্ট বুকে চেপে ধরেও সোনার বাংলা গড়ার প্রচেষ্টায় পিছিয়ে পড়েনি। সব হারানোর ব্যথা বুকে নিয়েই আমাদের বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ইতোমধ্যেই একটি মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অভ্যন্তরীন স্থিতিশীলতা নিশ্চিতকরণের পাশাপশি বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখার জন্যে তিনি সকলকে আহ্বান জানান।
পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে, ১৫ আগস্টের সকল শহিদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD