শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল ও সম্পাদক ফারুক

ফাতেমা রহমান রুমা
  • প্রকাশের সময়: রবিবার, ২ মে, ২০২১

ইউরোপে সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবে’র পুনর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়সাল আহাম্মেদ দ্বীপ (ফ্রান্স), সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মোল্লা (বেলজিয়াম) এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হোসেন (ফ্রান্স)।

পহেলা মে শনিবার ইউরোপ স্থানীয় সময় বিকাল ৫ টায় সংগঠনটির বিশেষ এক অনলাইন সভায় সরাসরি ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য গুরত্বপূর্ণ এই তিন পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ২৪জন সদস্যের মধ্যে ২১জন অনলাইনে উপস্থিত থেকে সরাসরি ভোট প্রদান করে। নির্বাচিত ৩ সদস্যদের কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

তাছাড়া সভায় পূর্ণাঙ্গ একটি গঠনতন্ত্র প্রণয়নের জন্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুলকে আহবায়ক করে ১০ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে; যা আগামী ১৫ কার্য দিবসের মধ্যে একটি খসড়া গঠনতন্ত্র উপহার দিবেন।

এডভোকেট আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং মোহাম্মদ মাহবুব হোসেনের সঞ্চলনায় উক্ত সভায় অনলাইনে যুক্ত হয়েছিলেন সাবেক সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ (ফ্রান্স), সাবেক সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল, সাবেক সহ-সভাপতি আঁখি সিমা কায়সার (ইতালী), মাহাবুব সুয়েদ (লন্ডন), ফারুক আহমদ মোল্লা (বেলজিয়াম), সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, সাবেক অর্থ সম্পাদক মাহবুব হোসেন ফ্রান্স থেকে, সাবেক সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ (পর্তুগাল), সাবেক প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, সাবেক আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার (পর্তুগাল), সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আসলামুজ্জামান ইতালী থেকে, সাবেক সদস্য এডভোকেট আনিচ্ছুজ্জামান (ইতালী), ডঃ আল আমিন (গ্রীস), ফাতেমা রুমা (জার্মানী), এনামুল হক (পর্তুগাল), সাইফুল ইসলাম মুন্সী (ইতালী), মুরাদ শেখ (পর্তুগাল), আহমেদ রাজ (পোল্যান্ড), ফরিদ আহমেদ পাটোয়ারী পর্তুগাল থেকে এবং সামির দেবনাথ।

উল্লেখ গত ১৭ এপ্রিল পূর্বের কমিটির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ায় তা সর্বসম্মতিক্রমে স্থগিত করা হয় এবং পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তারই ধারাবাহিকতায় পহেলা মে শনিবার এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD