শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

আয়েবপিসি’র কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

মো. রাসেল আহম্মেদ :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব (আয়েবপিসি) কার্যনির্বাহী পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় ভার্চুয়াল মাধ্যমে। স্থানীয় সময় ৪ এপ্রিল রবিবার বিকালে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা হয় এবং স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উক্ত সভা আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জুহুরুল হকের পরিচালনায় সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গৃহীত হয়।

বিশেষ করে সংগঠনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করন এবং বর্তমান কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ার খুব শিগগিরই সকলের সাথে আলোচনা করে একটি আহবায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউরোপের বিভিন্ন দেশে অবস্তানরত সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল, সহ-সভাপতি মাহাবুব সুয়েদ লন্ডন থেকে, সহ-সভাপতি বেলজিয়ামের ফারুক আহমদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক পর্তুগালের রনি মোহাম্মদ, অর্থ সম্পাদক ফ্রান্সের মোহাম্মদ মাহবুব হোসাইন, প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, জাহিদ কায়সার পর্তুগাল, এনামুল হক পর্তুগাল, এডভোকেট আনিসুজ্জামান ইটালি, ফাতেমা রুমা জার্মানী, গ্রীসের ড. আল আমিন, ইতালীর সাইফুল ইসলাম মুন্সী, পোল্যান্ডের আহম্মেদ রাজ প্রমুখ।

আলোচনা শেষে সাম্প্রতিক সময়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুলের পিতার মৃত্যুসহ যেসকল সদস্য করোনা এবং বিভিন্ন রোগে আক্রান্ত তাদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD